NexPOS
ব্যবহার নির্দেশিকা

NexPOS কীভাবে ব্যবহার করবেন

ধাপে ধাপে ছবিসহ নির্দেশনা — বিক্রি থেকে শুরু করে বিলিং পর্যন্ত, সবকিছু এক জায়গায়।

আপনার ব্যবসার ধরন অনুযায়ী প্রস্তুত

আপনার মতো দোকানগুলো কীভাবে তাদের পণ্য তালিকা সাজায় তার কিছু উদাহরণ — দাম সবসময় আপনি নিজেই ঠিক করবেন।

পাইপ ও ফিটিংস

জিআই পাইপ ফুট উদাহরণ মূল্য ৳120
পিভিসি পাইপ ফুট উদাহরণ মূল্য ৳45
এলবো/টি-জয়েন্ট পিস উদাহরণ মূল্য ৳25

জ্বর ও ব্যথার ঔষধ

প্যারাসিটামল ট্যাবলেট পাতা উদাহরণ মূল্য ৳12
ব্যথানাশক জেল/স্প্রে পিস উদাহরণ মূল্য ৳180
গ্যাসের ট্যাবলেট পাতা উদাহরণ মূল্য ৳20
এলার্জির ঔষধ পাতা উদাহরণ মূল্য ৳35

চুলের সেবা

চুল কাটা (পুরুষ) সার্ভিস উদাহরণ মূল্য ৳150
চুল কাটা (মহিলা) সার্ভিস উদাহরণ মূল্য ৳400
শেভ সার্ভিস উদাহরণ মূল্য ৳60
হেয়ার কালার সার্ভিস উদাহরণ মূল্য ৳800
হেয়ার স্পা সার্ভিস উদাহরণ মূল্য ৳700

চাল, ডাল ও মুদি

চাল (মিনিকেট) কেজি উদাহরণ মূল্য ৳75
চাল (নাজিরশাইল) কেজি উদাহরণ মূল্য ৳68
মসুর ডাল কেজি উদাহরণ মূল্য ৳130
মুগ ডাল কেজি উদাহরণ মূল্য ৳150
ছোলার ডাল কেজি উদাহরণ মূল্য ৳110
আটা কেজি উদাহরণ মূল্য ৳55
ময়দা কেজি উদাহরণ মূল্য ৳60
সুজি কেজি উদাহরণ মূল্য ৳70
চিনি কেজি উদাহরণ মূল্য ৳130
লবণ কেজি উদাহরণ মূল্য ৳40
সাগু/সাবু দানা কেজি উদাহরণ মূল্য ৳90

কলম ও লেখার সামগ্রী

বলপয়েন্ট কলম পিস উদাহরণ মূল্য ৳10
জেল পেন পিস উদাহরণ মূল্য ৳25
পেন্সিল পিস উদাহরণ মূল্য ৳8
রঙ পেন্সিল (বক্স) বক্স উদাহরণ মূল্য ৳150
মার্কার/হাইলাইটার পিস উদাহরণ মূল্য ৳30
রাবার/ইরেজার পিস উদাহরণ মূল্য ৳8
শার্পনার পিস উদাহরণ মূল্য ৳10
জেল পেন রিফিল পিস উদাহরণ মূল্য ৳15
হোয়াইটবোর্ড মার্কার পিস উদাহরণ মূল্য ৳40

পুরুষদের পোশাক

শার্ট পিস উদাহরণ মূল্য ৳850
টি-শার্ট পিস উদাহরণ মূল্য ৳450
প্যান্ট পিস উদাহরণ মূল্য ৳950
জিন্স পিস উদাহরণ মূল্য ৳1,200
পাঞ্জাবি পিস উদাহরণ মূল্য ৳1,100

মোবাইল ও এক্সেসরিজ

মোবাইল ফোন পিস উদাহরণ মূল্য ৳15,000
মোবাইল কভার পিস উদাহরণ মূল্য ৳200
চার্জার পিস উদাহরণ মূল্য ৳500
ইয়ারফোন/হেডফোন পিস উদাহরণ মূল্য ৳800
পাওয়ার ব্যাংক পিস উদাহরণ মূল্য ৳1,500

পণ্য যোগ করার সময় আপনি নিজের আসল দাম বসাবেন — এগুলো শুধু উদাহরণ।

লগইন করুন

আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। প্রতিটি কর্মচারীর নিজস্ব লগইন থাকে (Owner/Manager/Cashier), তাই কে কী বিক্রি করল তার আলাদা হিসাব থাকে। ওপরে ডান পাশ থেকে বাংলা/English ভাষা যেকোনো সময় বদলানো যায়। প্রথমবার লগইন করার পর "দোকানের তথ্য" থেকে চাইলে পাসওয়ার্ড বদলে নিতে পারেন।

লগইন করুন

ড্যাশবোর্ড চিনে নিন

লগইন করার পর প্রথম যে স্ক্রিনটা দেখবেন। ওপরে আজকের বিক্রয়, আজকের আদায়, মোট বাকি আর কম স্টকে থাকা পণ্যের সংখ্যা একনজরে দেখা যায়, তার নিচে গত ৭ দিনের বিক্রয়ের গ্রাফ। কম্পিউটার/ল্যাপটপে বাম পাশে আর মোবাইলে নিচে মেনু থাকে — বড় স্ক্রিনে মেনুটা চাইলে সংকুচিত করে জায়গা বাড়িয়ে নেওয়া যায়। এখান থেকেই দোকানের সব কাজে যাওয়া যায় — বিক্রয়, পণ্য, গ্রাহক, ক্রয়, কর্মচারী, বিলিং সব একসাথে।

ড্যাশবোর্ড চিনে নিন

বিক্রি করুন

মেনু থেকে "বিক্রয়"-এ যান। পণ্যের নাম বা কোড লিখে খুঁজুন, অথবা ওপরের ক্যাটাগরি বেছে পণ্য বের করুন। পণ্যে ট্যাপ করলে ফোনের ডায়াল-প্যাডের মতো একটা কিপ্যাড খুলবে — সেখানে পরিমাণ লিখুন (কোনো পণ্যের ফুট আর পিস দুই এককেই দাম থাকলে ওপরে এককও বেছে নেওয়া যাবে), তারপর "কার্টে যোগ করুন" চাপুন। ডান পাশে (মোবাইলে নিচে) কার্টে সব পণ্য আর মোট টাকা সবসময় দেখা যাবে — ভুল হলে "×" চেপে বাদও দেওয়া যায়।

বিক্রি করুন

পেমেন্ট নিন

কার্ট ঠিক থাকলে "বিক্রয় সম্পন্ন করুন" চাপুন। ক্যাশ, মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট/কার্ড) অথবা বাকি — তিনটার একটা বেছে নিন। ক্যাশ নিলে ৳৫০০/৳১০০০/৳২০০০ বাটনে চাপুন অথবা কিপ্যাডে গ্রাহক ঠিক কত টাকা দিয়েছেন তা লিখুন — কত ফেরত দিতে হবে বা কত বাকি থাকবে তা নিজে থেকেই হিসাব হয়ে যাবে।

পেমেন্ট নিন

বাকিতে বিক্রি করুন

"বাকি" বেছে নিলে গ্রাহকের ফোন নম্বর লিখে খুঁজুন। আগে থেকে থাকা গ্রাহক হলে তালিকা থেকে বেছে নিন। নতুন গ্রাহক হলে "নতুন গ্রাহক যোগ করুন" চেপে নাম আর নম্বর দিয়ে সেখানেই সাথে সাথে যোগ করে ফেলা যায় — আগে থেকে আলাদা করে গ্রাহক তালিকায় গিয়ে যোগ করার দরকার নেই। এরপর "বিক্রয় নিশ্চিত করুন" চাপলেই ওই গ্রাহকের নামে বাকি জমা হয়ে যাবে।

বাকিতে বিক্রি করুন

রিসিট দিন

বিক্রয় শেষ হলে সবুজ টিক দেওয়া এই স্ক্রিন দেখাবে। "প্রিন্ট রিসিট" চাপলে থার্মাল প্রিন্টার (৮০মিমি/৫৮মিমি) দিয়ে প্রিন্ট করা বা পিডিএফ ডাউনলোড করার অপশন পাবেন। "নতুন বিক্রয়" চাপলে আবার নতুন করে বিক্রি শুরু করা যায়।

রিসিট দিন

গ্রাহক ও বাকি আদায় করুন

"গ্রাহক" ট্যাবে সব গ্রাহকের তালিকা ও তাদের বাকির পরিমাণ দেখা যায়। কোনো গ্রাহকের নামে চাপ দিলে তার পুরো লেনদেনের হিসাব (লেজার) দেখা যাবে। গ্রাহক দোকানে এসে বাকি টাকা পরিশোধ করলে "Amount" আর "Method" (ক্যাশ/মোবাইল ব্যাংকিং) দিয়ে "Record payment" চাপুন — বাকির পরিমাণ সাথে সাথে কমে যাবে।

গ্রাহক ও বাকি আদায় করুন

ক্রয় লিপিবদ্ধ করুন

সাপ্লায়ার থেকে মাল কিনলে "ক্রয়" ট্যাব থেকে এন্ট্রি দিন — পণ্য, পরিমাণ, ক্রয়মূল্য দিলে স্টক নিজে থেকেই বেড়ে যাবে। সম্পূর্ণ টাকা এখনই না দিলে সাপ্লায়ারের নামেও বাকি জমা হয়ে থাকবে, ঠিক গ্রাহকের বাকির মতোই।

Owner / Manager
ক্রয় লিপিবদ্ধ করুন

পণ্য পরিচালনা করুন

"পণ্য" ট্যাবে সব পণ্যের তালিকা, দাম ও স্টক দেখা যায়। নতুন পণ্য যোগ করতে বা কোনো একটার দাম/স্টক বদলাতে এখান থেকেই করা যায়। ক্যাটাগরি বা গ্রেড (যেমন — ডায়মন্ড, গোল্ড, সিলভার) দিয়ে পণ্য সাজানো যায়, প্রতিটা গ্রেডের নিজস্ব রঙও ঠিক করে দেওয়া যায়।

Owner / Manager
পণ্য পরিচালনা করুন
১০

স্টার্টার ক্যাটালগ দিয়ে দ্রুত শুরু করুন

নতুন দোকান হলে "পণ্য" পাতা থেকে "স্টার্টার ক্যাটালগ"-এ যান — আপনার ব্যবসার ধরন (হার্ডওয়্যার/ফার্মেসি/সেলুন/সুপারশপ) অনুযায়ী আগে থেকে সাজানো পণ্য/সেবার একটা তালিকা দেখাবে। যেগুলো লাগবে বেছে নিয়ে নিজের দাম আর স্টক লিখে "নির্বাচিতগুলো যোগ করুন" চাপলেই একসাথে সব পণ্য/সেবা যোগ হয়ে যাবে — প্রতিটা আলাদা করে টাইপ করার দরকার নেই।

Owner / Manager
স্টার্টার ক্যাটালগ দিয়ে দ্রুত শুরু করুন
১১

স্টক আপডেট করুন

নতুন পণ্য তালিকা আমদানির পর অথবা নিয়মিত গণনার সময় একসাথে অনেক পণ্যের স্টক লিখতে "পণ্য" পাতা থেকে "স্টক আপডেট করুন"-এ যান। প্রতিটা পণ্যের পাশে বর্তমান স্টক দেখাবে, ঘরে নতুন (আসল গণনা করা) স্টক লিখে দিলেই বাড়া-কমা হিসাব করে স্টক ঠিক হয়ে যাবে — প্রতিটা পণ্য আলাদা করে এডিট করার দরকার নেই।

Owner / Manager
স্টক আপডেট করুন
১২

একসাথে অনেক পণ্যের দাম পরিবর্তন করুন

লোহার দাম বাড়লে বা কমলে, প্রতিটা পণ্য আলাদা করে এডিট করার দরকার নেই। ক্যাটাগরি বা গ্রেড বেছে নিয়ে, কত শতাংশ বা কত টাকা বাড়বে/কমবে লিখে "পরিবর্তন দেখুন" চাপুন, তারপর নিশ্চিত করুন।

Owner / Manager
একসাথে অনেক পণ্যের দাম পরিবর্তন করুন
১৩

কর্মচারী যোগ করুন

ড্যাশবোর্ড থেকে "কর্মচারী"-তে গিয়ে নতুন ম্যানেজার বা ক্যাশিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন। প্রতিটি কর্মচারীর নিজস্ব লগইন থাকবে, কে কী বিক্রি করল তার আলাদা হিসাবও থাকবে।

Owner
কর্মচারী যোগ করুন
১৪

বিলিং ও পেমেন্ট

"বিলিং"-এ গিয়ে বর্তমান প্ল্যান, পরবর্তী চালানের পরিমাণ (প্ল্যান + ভ্যাট) দেখুন, প্রয়োজনে প্ল্যান পরিবর্তন করুন। বকেয়া চালান থাকলে বিকাশ মার্চেন্ট নম্বরে "Payment" করে (Send Money নয়) ট্রানজেকশন আইডি জমা দিন — যাচাই হলে অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।

Owner
বিলিং ও পেমেন্ট
১৫

রিপোর্ট ও লাভ-ক্ষতি দেখুন

দৈনিক বিক্রি, মোট বাকি, আর স্টকের হিসাব এক জায়গায় দেখতে "রিপোর্ট" ট্যাবে যান। এখানে প্রতিদিনের বিক্রয়মূল্য, ক্রয়মূল্য (COGS) আর প্রকৃত লাভ (Gross profit) আলাদা করে দেখা যায় — পণ্যের ক্রয়মূল্য বাড়লে-কমলে পুরনো স্টকের গড় দামের সাথে হিসাব মিলিয়ে নিজে থেকেই ঠিক থাকে, তাই আগের দিনের লাভের হিসাব পরে বদলায় না। কোনো পণ্যের ক্রয়মূল্য কখনো না দেওয়া থাকলে সেটার লাভ ৳০ দেখাবে — "পণ্য" থেকে ওই পণ্য এডিট করে "Cost price" ঘরে দাম বসিয়ে দিন।

রিপোর্ট ও লাভ-ক্ষতি দেখুন
১৬

দোকানের তথ্য ও লোগো

দোকানের নাম, ঠিকানা, ফোন নম্বর ও নিজের লোগো এখান থেকে যোগ করুন — এই তথ্যই প্রতিটা বিক্রয় রিসিটে দেখানো হবে।

Owner
দোকানের তথ্য ও লোগো